ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: 4 April 2025, 1:56 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি :

সিলেটের সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এক অভিযানে প্রায় ১ কোটি ৭৪ লাখ ২৬ হাজার ৫০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন জায়গায় এই অভিযানটি চালানো হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (৩ এপ্রিল) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী অঞ্চলগুলোর মধ্যে সংগ্রাম, দমদমিয়া, লবিয়া, কালাইরাগ, তামাবিল, বাংলাবাজার, শ্রীপুর ও বিছনাকান্দিতে অভিযান চালানো হয়। এই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়, যার মধ্যে মোবাইল ডিসপ্লে, বিভিন্ন ধরনের ক্রিম, চকলেট, মদ, গরু, শুটকি, সুপারি, বিয়ারসহ আরও নানা পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।

জব্দ পণ্যের তালিকায় আরও রয়েছে— মেলনোর ক্রিম, ক্লোবিটা ক্রিম, গোমেলা ক্রিম, ফোমিং ফেস ওয়াশ, স্কিন সানরাইজ ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, হোয়াইট টোন ক্রিম, ক্লোপ জি ক্রিম, হেয়ার ফল সিরাম, চিনি, গ্লোটাবেট সি ক্রিম, সানস্কিন জেল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও ইজিবাইকও জব্দ করা হয়।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানী মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য করুন