সুদানে খনি ধসে অন্তত ৬০ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক:

সুদানের দক্ষিণাঞ্চলে একটি খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

ঘটনায় বেঁচে যাওয়া দুই ব্যক্তি বুধবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।

 

ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তারা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

পশ্চিম কর্ডোফানের এল-নাহুদ শহরের কাছে মঙ্গলবার আল-জারা স্বর্ণ খনির বিভিন্ন সুড়ঙ্গ ধসে পড়তে শুরু করে। পরদিন সকালে সেখান থেকে ৬০টি লাশ উদ্ধার করা হয়।

 

খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

এই ঘটনায় বেঁচে যাওয়া খায়ের আল-সাইয়েদ জানান, জাবারা ধ্বংসস্তূপের নিচে আরও কতজন আটকা পড়ে আছেন, তা জানা যায়নি ।

 

খনি শ্রমিক সহকর্মীদের সঙ্গে তিনি সারারাত উদ্ধার অভিযানে অংশ নেন।