অনলাইন ডেস্ক:
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন স্থায়ী পদে নিয়োগ পাননি। গত বৃহস্পতিবার তাদের নিয়োগের মেয়াদ শেষ হলেও সরকার তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়নি।
২০২২ সালের ৩১ জুলাই আওয়ামী লীগ সরকারের সময়ে হাইকোর্ট বিভাগের জন্য ১১ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ পেয়েছিলেন। তাদের মধ্যে বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে রাখা হয়েছিল। গত বছরের ৩০ জুলাই ৯ জন বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
যদিও বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়নি, তবে তাদের কর্মকর্তব্যে পরিবর্তন আসেনি।
এদিকে, গত ১৬ অক্টোবর ১২ জন বিচারপতিকে দুর্নীতি এবং বিগত সরকারের দোসর হিসেবে অভিযোগ ওঠায় ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের মধ্যে বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনও ছিলেন এবং তাদের হাইকোর্ট বেঞ্চে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছিল।











