ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গোলাম মোস্তফাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে

প্রকাশিত: 13 March 2025, 3:10 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ সহযোগী গোলাম মোস্তফাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মোস্তফা জুলাইয়ের গণঅভ্যুত্থান-সংক্রান্ত একাধিক মামলার আসামি ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টার দিকে মোহাম্মদপুর থানা পুলিশ লালমাটিয়ায় অভিযান চালিয়ে মোস্তফাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ সদস্যরা মোস্তফাকে হাতকড়া পরানোর চেষ্টা করলে তার নিরাপত্তাপ্রহরীসহ একদল লোক পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং মোস্তফাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, মোস্তফাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন