প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আজ সকালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠক শেষে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজার সফরে যাচ্ছেন। সেখানে তাঁরা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করার পাশাপাশি নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। এছাড়া, রোহিঙ্গাদের জন্য পরিচালিত লার্নিং সেন্টার ও সাংস্কৃতিক কেন্দ্র ঘুরে দেখবেন।

সফর শেষে সন্ধ্যায় তাঁরা একসঙ্গে ঢাকায় ফিরবেন।