ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ধর্ষণ নয়, ‘নারী নির্যাতন’ বলার পরামর্শ দিলেন ডিএমপি কমিশনার

প্রকাশিত: 17 March 2025, 12:14 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

‘ধর্ষণ’ শব্দটি গণমাধ্যমে ব্যবহার না করার পরামর্শ দেওয়ার পর সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

সোমবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বলেন, “নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনার সময় ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছিলাম। তবে আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি।”

এর আগে, শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি দুটি শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটি ব্যবহার করবেন না। নারী নির্যাতন বা নিপীড়ন বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, সেগুলো আমরা না বলি।”

ডিএমপি কমিশনারের এই বক্তব্যের পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “ধর্ষণ শব্দটি বাদ দেওয়ার পরামর্শ আসলে ধর্ষককে সুরক্ষার অপচেষ্টার শামিল। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তার এ বক্তব্য প্রত্যাখ্যান ও প্রত্যাহার করা উচিত।”

তিনি আরও বলেন, “যে প্রতিষ্ঠানের দায়িত্ব নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, সেই পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন ধর্ষণ শব্দটি ব্যবহার না করার অনুরোধ করেন, তখন তা বিস্ময়কর ও নিন্দনীয়।”

ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ ধরনের মন্তব্য ধর্ষণের মতো গুরুতর অপরাধের গুরুত্বকে খাটো করার সামিল।

মন্তব্য করুন