ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গুলশানে স্পা সেন্টারে র‌্যাবের অভিযানে কয়েকজন নারী আটক

প্রকাশিত: 24 March 2025, 12:45 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কয়েকজন নারীকে আটক করা হয়েছে, তবে আটককৃত নারীদের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

র‌্যাব জানায়, গুলশান-১ এলাকার আর.এম সেন্টারের চতুর্থ তলায় অবস্থিত স্পা সেন্টারটি ছিল অভিযানের লক্ষ্য। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে গিয়ে র‌্যাব সদস্যরা স্পা সেন্টারের আড়ালে অবৈধ কার্যকলাপের সত্যতা নিশ্চিত করেন। এ সময় ঘটনাস্থল থেকে একাধিক নারী কর্মীকে আটক করা হয় এবং অসামাজিক কার্যকলাপের নানা আলামত জব্দ করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক নারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন