ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নওগাঁতে পুলিশ সুপারের বডিগার্ড পরিচয়ে চাঁদাবাজি, এক প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত: 27 March 2025, 7:04 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শফিউল সারোয়ারের বডিগার্ড পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে সাগর ওরফে রিমন (২৬) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি এবং প্রতারণার অভিযোগে আগের ছয়টি মামলা রয়েছে বিভিন্ন থানায়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এর আগে, বুধবার রাত ২৭ মার্চ নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে প্রতারক রিমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, প্রতারক সাগর বিভিন্ন সময়ে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিল। সর্বশেষ ২০ মার্চ, তিনি পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ারের বডিগার্ড পরিচয় দিয়ে নওগাঁ জেলার ধান চালের আড়ৎদার সমিতির সচিব শহিদুল ইসলামের কাছ থেকে দুইবারে ৭,১৪০ টাকা বিকাশের মাধ্যমে চাঁদা দাবি করে এবং তা আদায় করে।

এই ঘটনায় পুলিশ একাধিক টিম গঠন করে এবং বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে তদন্ত শুরু করে। তার সূত্র ধরেই সাগর ওরফে রিমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত রিমনের বিরুদ্ধে নওগাঁর বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে, যার মধ্যে চারটি চাঁদাবাজি এবং দুটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। এছাড়া, বিভিন্ন সময় সে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবি করেছে।

এছাড়া, পুলিশ তার বিরুদ্ধে আরও তদন্ত চালাচ্ছে এবং রিমান্ড আবেদন করার পরিকল্পনা করছে, যাতে তার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কিনা তা পরিষ্কার করা যায়।

মন্তব্য করুন