ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা কঠোর: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: 8 April 2025, 7:37 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উদ্‌যাপনকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবারের নববর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদ্‌যাপন নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা জানান, এই বছর বাংলা নববর্ষ উদ্‌যাপন ব্যাপকভাবে হবে, এবং এ উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিশেষ করে শোভাযাত্রার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শোভাযাত্রার সামনে ও পেছনে পুলিশের নিরাপত্তা বলয় থাকবে কিনা, এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শোভাযাত্রার বিষয়টি আয়োজন করবে এবং তারা নির্ধারণ করবে কোথায় কী ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, ফিলিস্তিন ইস্যু নিয়ে প্রতিবাদ-বিক্ষোভের নামে বাটাসহ বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের অফিস-দোকান ভাঙচুরের বিষয়ে উপদেষ্টা বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি জানান, এই ঘটনার সঙ্গে জড়িত ৪৯ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে না দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবারের নববর্ষের শোভাযাত্রার নাম ‘মঙ্গল শোভাযাত্রা’ থাকবে কিনা, সে সিদ্ধান্ত ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে। তিনি আরও জানান, এই বছর নববর্ষ উৎসবে প্রচুর জনসমাগম আশা করা হচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা হচ্ছে। ২৬টি জাতিগোষ্ঠীর লোকজনও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদ্‌যাপনে অংশগ্রহণ করবে।

মন্তব্য করুন