অনলাইন ডেস্ক:
অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবনে বহুবার আলোচিত হলেও, কর্মজীবনে তিনি সফলতার শিখরে পৌঁছেছেন। তিনি অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছিলেন এবং তাদের সংসারে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। তবে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সম্পর্কের টানাপোড়নে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। বর্তমানে, কাজের পাশাপাশি পরীমণি তার ছেলে রাজ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন।
সম্প্রতি, পরীমণি ছেলেকে নিয়ে সমুদ্রের ধারে কাটানো একটি আবেগঘন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, পড়ন্ত বিকেলে মায়ের কোলে রাজ্য এবং মায়ের মমতায় খুনসুটিতে মেতে উঠেছেন তারা। রাজ্যও আনন্দিত মুখে আকাশ ও সমুদ্রের দিকে হাত বাড়িয়ে দেখছে। মা ও ছেলের হাসিমুখ দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন।
ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, “আমার জীবনের রংধনু তুমি।” এই ছবি শেয়ার করার পর, ভক্তরা কমেন্ট বক্সে মা-ছেলের সম্পর্কের প্রশংসা করছেন। লিমন জুনায়েদ নামে এক ভক্ত লিখেছেন, “মা-ছেলের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা।” সুমি নামে এক অনুরাগী মন্তব্য করেছেন, “আপনার বেবিটার জন্য মন থেকে দোয়া রইল। এত কিউট একটা বেবি মাশাআল্লাহ।” ফারহান নামে এক ভক্ত লিখেছেন, “মাশাল্লাহ, আপনার ও বাবুর জন্য দোয়া-ভালোবাসা রইলো।”
এভাবে পরীমণির সামাজিক মাধ্যমে ছেলের সঙ্গে কাটানো খুনসুটির মুহূর্তগুলি তার ভক্তদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।











