ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

দুই মাসে পাকিস্তান ছেড়েছে ২ লাখেরও বেশি আফগান নাগরিক

প্রকাশিত: 4 June 2025, 10:17 pm আপডেট: 5 June 2025, 11:21 am
ফন্ট:

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এপ্রিল মাসে সরকার নির্বাসন অভিযান পুনরায় শুরু করার পর থেকে দুই লাখেরও বেশি আফগান নাগরিক পাকিস্তান ত্যাগ করেছেন। গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এপ্রিলে এক লাখ ৩৫ হাজারেরও বেশি আফগান পাকিস্তান ছেড়েছেন।

মে মাসে এই সংখ্যা কমে ৬৭ হাজারে দাঁড়িয়েছে। জুনের প্রথম দুই দিনে তিন হাজারেরও বেশি আফগানকে ফেরত পাঠানো হয়েছে। বিগত কয়েক দশক ধরে ধারাবাহিক যুদ্ধ থেকে পালিয়ে আসা লাখ লাখ আফগান পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন।

২০২১ সালে তালেবান সরকার পুনরায় ক্ষমতা দখলের পর থেকে আরও লাখ লাখ আফগান পাকিস্তানে প্রবেশ করেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালে ইসলামাবাদ তার প্রত্যাবাসন কর্মসূচি শুরু করার পর থেকে মোট ১০ লাখেরও বেশি আফগান পাকিস্তান ছেড়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গত মঙ্গলবার ইরান থেকে নির্বাসিত আফগান পরিবারের সংখ্যা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

মে মাসে ইরান থেকে ১৫ হাজার ৬৭৫ জন আফগান নাগরিকের সীমান্ত অতিক্রমের রেকর্ড করা হয়েছে, যা আগের মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি। আইওএম এক বিবৃতিতে বলেছে, উভয় সীমান্ত পেরিয়ে আসা এই বিপুল সংখ্যক অনুপ্রবেশ আফগানিস্তানের ইতিমধ্যেই ‘ভঙ্গুর অভ্যর্থনা ও পুনঃএকত্রীকরণ ব্যবস্থা’র ওপর চাপ সৃষ্টির হুমকি দিচ্ছে।

 

মন্তব্য করুন