ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মাঠের বাইরের ইস্যুতে আবারও আলোচনায় ইয়ামাল

প্রকাশিত: 23 June 2025, 1:51 am
ফন্ট:

অনলাইন ডেস্ক:

বয়স ১৮ হওয়ার আগেই ফুটবলীয় প্রতিভা দেখিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। এই মুহূর্তে তিনি মৌসুম শেষের ছুটিতে আছেন। ঘুরে বেড়ানোর ফাঁকে মাঠের বাইরের ইস্যু আবারও আলোচনা ও বিতর্কের মুখে ঠেলে দিয়েছে ইয়ামালকে। সম্প্রতি বয়সে ১৩ বছরের বড় এক মডেলের প্রেমে মজেছেন বলে গুঞ্জন উঠার পর তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন। সেই রেশ না কাটতেই এবার এলো আরেক নারীর নাম। এই আলোচনা শুরু হয় স্প্যানিশ টিভি শো ট্রেডএআর-এ একটি খবর প্রকাশের পর। তারা জানায়, ২৯ বছর বয়সী প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা ক্লদিয়া বাভেল নাকি ইয়ামালের সঙ্গে একটি ডেট আয়োজনের চেষ্টা করেছিলেন। যা নিয়ে ওই অনুষ্ঠান থেকে ফোনকলে যোগাযোগ করা হয় বার্সা তারকার সঙ্গে। যেখানে তিনি দাবি করেন, তার সঙ্গে সাক্ষাৎ করতে ‘হাজারও ক্ষুদে বার্তা’ পাঠিয়েছেন বাভেল। তবে লামিনে নাকি সেই আহবান প্রত্যাখ্যান করেছেন। লামিনে ইয়ামালের সেই মন্তব্যের জবাব নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে দিয়েছেন ওই নারী। যেখানে তিনি ইয়ামালের কথাকে মিথ্যা দাবি করে একাধিক সামাজিক অনুষ্ঠানে দেখা হওয়ার কথাও জানান। বাভেলের অভিযোগ- ‘তিনিই (ইয়ামাল) আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন, এমনকি দেখা করার জন্য জোরও করেছেন। যদিও আমাকে বলা হয়েছিল মায়ের সঙ্গে থাকেন তিনি। অথচ তিনি একা থাকেন। এখন আবার বলছেন আমাকে নাকি প্রত্যাখ্যান করেছিলেন। অথচ তিনিই আমার পেছনে ঘুরছিলেন। এমনকি আমাদের কখনও দেখা না হওয়ার কথাও অস্বীকার করলেন, অথচ একাধিক সামাজিক অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছে।’ এদিকে, ওই অনুষ্ঠানে লামিনে ইয়ামাল বলেছিলেন, ‘তাকে জিজ্ঞেস করে দেখুন। তিনি নিশ্চয়ই সাধারণ অজুহাত দেখিয়ে বলবেন “না, আমিই তাকে প্রত্যাখ্যান করেছি, কারণ সে অপ্রাপ্তবয়স্কৃ”তবে আমরা কখনোই দেখা করিনি, কারণ আমিই নিষেধ করেছিলাম। তার সঙ্গে আমার ছবি থাকাও অসম্ভব বিষয়। আমার বাসায়ও তার ছবি তোলার সুযোগ নেই। আমার বাসায় অন্য কোনো নারী থাকতে পারে না, কারণ আমি মায়ের সঙ্গে থাকি, তিনি এরকম কাউকে প্রবেশের সুযোগ দেবেন না।’ ইয়ামালের এসব দাবির পাশাপাশি খবরে প্রকাশিত বিষয়ও খÐন করেছেন বাভেল, ‘একটি বিষয়ে আমরা একমত যে আমাদের মধ্যে বাস্তবে কোনো সাক্ষাৎ ঘটেনি। একইসঙ্গে আমি সম্মানের সঙ্গে অনুরোধ করছি, যেন আমাকে উদ্দেশ্য করে কুৎসিত ও মানহানিকর বার্তা পাঠানো বন্ধ করা হয়। আমি কখনোই কোনো অপ্রাপ্তবয়স্কের সঙ্গে সম্পর্ক গড়িনি, কখনও কোনো সাক্ষাৎ নির্ধারিত হয়নি। আর খ্যাতি বা অর্থ উপার্জনের কোনো পরিকল্পনাও আমার ছিল না।’ ইয়ামাল-বাভেলের বিষয়টি এমন সময়ে সামনে এলো, যখন একদিন আগে তার সঙ্গে আরেক সামাজিক মাধ্যম ইনফ্লুয়েন্সার ফাতি ভাজকেজের সঙ্গে ছুটি কাটানো গুঞ্জন ওঠে। এমনকি বলা হচ্ছিল তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। প্রেমের বিষয়টি অস্বীকার করলেও অবশ্য ইতালিতে একই জায়গায় ভ্রমণের বিষয়ে কিছু বলেননি ইয়ামাল। তবে দুজনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে ইয়ামালের ভক্তদের কাছ থেকে হুমকি পাওয়ার দাবি করেছেন ফাতি।

মন্তব্য করুন