ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সাহায্যের অপেক্ষায় থাকা ২১ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী

প্রকাশিত: 24 June 2025, 11:38 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরাইলি বাহিনী গতকাল মঙ্গলবার ফিলিস্তিনি ভূখ-ের কেন্দ্রস্থলে একটি সাহায্য বিতরণ কেন্দ্রের কাছে সাহায্যের অপেক্ষায় থাকা ২১ জনকে হত্যা করেছে। এটি ছিল ত্রাণপ্রার্থীদের লক্ষ্য করে সর্বশেষ মারাত্মক হামলা।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, গতকাল মঙ্গলবার ভোরে ‘গাজা উপত্যকায় সাহায্যের অপেক্ষায় থাকা উপস্থিত নাগরিকদেরকে লক্ষ্য করে ইসরাইলি দখলদার বাহিনীর গোলাবর্ষণের ফলে ২১ জন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছে।

মন্তব্য করুন