প্রায় দুই দশক পর টেলিভিশনের পর্দায় আসছে ‘নতুন কুঁড়ি’

অনলাইন ডেস্ক:

প্রায় দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ফের শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। আজ শুক্রবার থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদনগ্রহণ করা যাবে। গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিটিভি কর্তৃপক্ষ। বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে, এ প্রতিযোগিতার জন্য পুরো দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই চলবে। সেখান থেকে বিজয়ীরা যাবে বিভাগীয় বাছাই পর্বে। এছাড়া অনুষ্ঠানটির চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক বাছাই পর্বের ১৯টি অঞ্চল হল: ঢাকা-১ (ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জ), ঢাকা-২ (মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী), ঢাকা-৩ (ফরিদপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর), ময়মনসিংহ-১ (ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা), ময়মনসিংহ-২ (টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও জামালপুর), সিলেট (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ), রংপুর-১ (রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি ও গাইবান্ধা), রংপুর-২ (দিনাজপুর, ঠাকুরগাও ও পঞ্চগড়), রাজশাহী-১ (রাজশাহী, নাটোর, চাপাইনবাবগঞ্জ ও পাবনা), রাজশাহী-২ (বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ)। খুলনা-১ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা), খুলনা-২ (যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল), খুলনা-৩ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা), বরিশাল-১ (বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর), বরিশাল-২ (পটুয়াখালী, বরগুনা, ভোলা), চট্টগ্রাম-১ (চট্টগ্রাম ও কক্সবাজার), চট্টগ্রাম-২ (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি), চট্টগ্রাম-৩ (কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া), চট্টগ্রাম-৪ (নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী) জেলাসমূহের শিল্পকলা অ্যাকাডেমি প্রতিযোগিতার প্রাথমিক ভেন্যু নির্ধারিত হয়েছে।