ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

চীনে বিএসসি’র নির্মাণাধীন জাহাজ পরিদর্শনে উপদেষ্টা ড. সাখাওয়াত

প্রকাশিত: 24 August 2025, 12:07 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন চীনের জিংজিয়াং নানইয়াং শিপবিল্ডিং কোম্পানি লিমিটেডের শিপইয়ার্ডে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)–এর নির্মাণাধীন জাহাজসমূহ পরিদর্শন করেছেন।

গত শুক্রবার (২৩ আগস্ট) তিনি নির্মাণাধীন দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ারের অগ্রগতি পর্যালোচনা করেন। জাহাজগুলো ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডেডওয়েট টন (DWT) ক্ষমতাসম্পন্ন এবং বিএসসি’র নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে। সরকার সম্প্রতি জাহাজ সংগ্রহ প্রকল্পটি অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সুপারিশের ভিত্তিতে।

পরিদর্শনকালে উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন নির্মাণকাজের মান, প্রধান যন্ত্রপাতি ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, “আধুনিক প্রযুক্তিনির্ভর এই বাল্ক ক্যারিয়ার দুটি যুক্ত হলে বাংলাদেশের নৌবহর আরও শক্তিশালী হবে। আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা বাড়বে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর হবে।”

বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, সরকারের দিকনির্দেশনা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় জাহাজ বহর সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নতুন জাহাজ যুক্ত হলে বিদেশি জাহাজে পণ্য পরিবহনের ওপর নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দেশের নৌখাত আরও সক্ষমতা অর্জন করবে।

মন্তব্য করুন