ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী সমাবেশ

প্রকাশিত: 26 September 2025, 9:29 pm আপডেট: 27 September 2025, 10:32 am
ফন্ট:

অনলাইন ডেস্ক:

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং পাহাড়ের জুম্ম নারী নিপীড়নের বিরুদ্ধে সমাবেশ করেছে জুম্ম ছাত্র-জনতা। গতকাল শুক্রবার সকালে জুম্ম ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গি স্কয়ারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন জুম্মো ছাত্র জনতার প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা মারমা উক্যনু মারমা। বিক্ষোভ সমাবেশ চলাকালে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখা হয় এবং যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। বিঘ্নিত হয় সাধারণ জনগণের চলাচলে। এ সময় সেনাবাহিনীর একটি টহল গাড়ির ওপরে বিক্ষোভকারীরা হামলা ও ভাঙচুর চালায়।

গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত ৩ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা করেন। এরই মধ্যে শয়ন শীল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ধর্ষণকারীদের গ্রেপ্তারের দাবিতে গত বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়।

মন্তব্য করুন