সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কতৃক বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল আজ (সোমবার) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজাম্মান সহ তিনজনের বিরুদ্ধে অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছে।

আদালত শেখ হাসিনার ও আসাদুজাম্মানের ফাঁসির আদেশ দিয়েছে, এবং আগের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ২০২৪-এ আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত করা হয়। পুনর্গঠিত এই ট্রাইব্যুনালে, জুলাই গণ-অভ্যুত্থান সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত ও বিচার শুরু হয়।

এটি প্রথম ‘মিসকেস বা বিবিধ মামলাটি’ ছিল, যা শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত হয়। গত ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচারকাজ অনুষ্ঠিত হয়, এবং সেই দিনই আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।