ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকতে সরকারের আহ্বান

প্রকাশিত: 19 December 2025, 5:28 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার (১৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকার দেশের সব নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জানিয়েছে, কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সহিংসতার বিষয়ে কঠোর নজর রাখতে হবে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দুপুরে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেন এবং শান্তির পথকে উপেক্ষা করেন, তাদের কারণে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না।”

 

এতে বিশেষভাবে দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজের সাংবাদিকদের উদ্দেশ্য করে উল্লেখ করা হয়েছে, “আপনাদের ওপর সন্ত্রাস ও সহিংসতা চালানো হয়েছে, যার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। আমরা আপনাদের পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দিচ্ছি।”

 

প্রেস উইংয়ের বিবৃতিতে ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনাকেও গভীরভাবে নিন্দা জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই এবং এ ধরনের নৃশংস অপরাধে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

 

বিবৃতিতে আরও আহ্বান জাaনানো হয়েছে, সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধ করা প্রয়োজন। আসন্ন নির্বাচন ও গণভোট শুধু রাজনৈতিক অনুশীলন নয়, এটি একটি জাতীয় অঙ্গীকার। শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যান অপরিহার্য।

মন্তব্য করুন