ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

২০ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৫.৯ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত: 21 December 2025, 9:41 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ২১১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৩ হাজার ১২১ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ১৭২ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১ হাজার ৯৮৩ মিলিয়ন মার্কিন ডলার।

মন্তব্য করুন