বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ এবং চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার জন্য বাংলাদেশ চীনকে ২৪টি প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাবে শীর্ষ পর্যায়ের সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত উৎসব, বাণিজ্য মেলা এবং বিনিয়োগ সম্পর্কিত নানা উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বর্তমানে বেইজিং সফর করছেন এবং সেখানে চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ইয়ের সাথে বৈঠক করবেন।