অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা ব্রিটিশ এমপিদের প্রতিবেদন প্রত্যাহার

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে ব্রিটিশ এমপিদের দাখিল করা একটি প্রতিবেদন প্রত্যাহার করা হয়েছে। গত নভেম্বরে প্রকাশিত প্রতিবেদনটির অনেক তথ্য ভ্রান্তি এবং অসংলগ্ন হওয়ায় তা বিতরণের সিদ্ধান্ত বন্ধ রাখা হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশের আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তোলা হয়েছিল। তবে, ব্রিটিশ সরকারের কর্মকর্তারা বলেছেন, প্রতিবেদনটি এখন পর্যালোচনার মধ্যে রয়েছে।