ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ মৃত্যু, জামায়াত আমিরের গভীর শোক

প্রকাশিত: 16 January 2026, 4:12 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

জামায়াত আমির ভেরিফায়েড ফেসবুক আইডিতে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, “আজ সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৬ জন নিহত এবং আরও অনেকে দগ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

 

ডা. শফিকুর রহমান আরও যোগ করেন, “যারা এরই মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি মেহেরবানি করে তাদের ক্ষমা করুন, তাদের ওপর রহম করুন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করুন। নিহতদের স্বজনদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। যারা আহত হয়েছেন, তাদের প্রতি বিশেষভাবে রহম করুন এবং তাদের দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন।”

মন্তব্য করুন