নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক, সদস্য সচিব, প্রধান সংগঠক এবং মুখপাত্রকে পদাধিকার বলে সদস্য করা হয়েছে, যা আন্দোলনের সাংগঠনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
নবঘোষিত কেন্দ্রীয় কমিটির ১৮ সদস্যের তালিকা হলো: মো. মাহিন সরকার, রাশিদুল ইসলাম রিফাত, নুসরাত তাবাস্সুম, লুৎফুর রহমান, আহনাফ সাঈদ খান, তারেকুল ইসলাম (তারেক রেজা), তারিকুল ইসলাম, মো. মেহেরাব হোসেন সিফাত, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ রাকিব, সিনথিয়া জাহিন আয়েশা, আসাদ বিন রনি, নাঈম আবেদীন, মাহমুদা সুলতানা রিমি, ইব্রাহিম নিরব, রাসেল আহমেদ, রফিকুল ইসলাম আইনি এবং মঈনুল ইসলাম হাসনাত।
এটি ২২ অক্টোবর আন্দোলনের সমন্বয় দল বিলুপ্তির পর সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটি। এর আগে, আন্দোলন পরিচালনার জন্য একটি চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে ছিলেন হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব হিসেবে আরিফ সোহেল, প্রধান সংগঠক হিসেবে আবদুল হান্নান মাসুদ এবং মুখপাত্র হিসেবে উমামা ফাতেমা।











