ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

৫০তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১২ হাজার ৩৮৫

প্রকাশিত: 10 February 2026, 7:30 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

৫০তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল মঙ্গলবার বিকেলে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন।

প্রকাশিত ফলে প্রিলিমিনারিতে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে নির্ধারিত সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে।

এদিকে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখও জানিয়েছে পিএসসি। কমিশনের তথ্যমতে, আগামী ৯ এপ্রিল থেকে লিখিত পরীক্ষা শুরু হতে পারে। সব পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

 

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাময়িকভাবে যোগ্য ঘোষিত কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, কমিশন নির্ধারিত প্রয়োজনীয় ডকুমেন্টস, সনদ বা প্রত্যয়নপত্র উপস্থাপন করতে ব্যর্থ হলে কিংবা প্রতারণার আশ্রয় নিলে প্রার্থিতা বাতিল করা হবে।

 

৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট দুই হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে এক হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। নন-ক্যাডার পদ রয়েছে ৩৯৫টি।

 

এ ছাড়া আবেদনপত্রে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান, প্রয়োজনীয় তথ্য গোপন, জাল সনদ উপস্থাপন, বয়স বা শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদে টেম্পারিং বা পরিবর্তন, কিংবা গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে লিখিত পরীক্ষার আগে বা পরে যে কোনো পর্যায়ে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ১৯০টি কেন্দ্রে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী।

মন্তব্য করুন