ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেয়া হবে: প্রতিমন্ত্রী নুর

প্রকাশিত: 24 February 2026, 3:37 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে বিনামূল্যে প্রেরণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে বললেন, “বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।”

প্রবাসীদের কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, এরইমধ্যে ৩টি গাড়ি আছে। আজ আরও ২টি যুক্ত হয়েছে। এর ফলে প্রবাসীদের মরদেহ দ্রুততম সময় পৌঁছানো সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মরদেহ আসা মাত্রই ৩০ থেকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) রেজিস্ট্রেশন করে প্রবাসে গেলে ১৩ লাখ টাকা দেওয়া হয়।

মন্তব্য করুন