ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কেমন? জানুন

প্রকাশিত: 17 March 2026, 2:00 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দেশের বাজারে বাড়ার পর কয়েক ধাপ কমানো হয়েছে সোনা ও রুপার দাম। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা, এর আগে ১৩ মার্চের সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।

 

চলতি বছরে এখন পর্যন্ত ৪৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।

 

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা,২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা। চলতি বছরে এখন পর্যন্ত ২৭ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১১ বার কমেছে।

 

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকেই এ দাম কার্যকর হয়।

মন্তব্য করুন