ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

এপ্রিলের ২০ দিনেই দেশে এলো ২২২ কোটি ডলার রেমিট্যান্স

প্রকাশিত: 21 April 2026, 7:08 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

এপ্রিল মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ২২১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসেবে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৮৮ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় এবার প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২০ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৪২ কোটি ৬০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১০ শতাংশ বেশি।

 

এর আগে মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।

 

গত বছরের শেষ দিকে ডিসেম্বরে রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার আসে। এছাড়া আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স দেশে প্রবেশ করে।

 

অন্যদিকে, পুরো ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন