নিজস্ব প্রতিবেদক:
সরকারপ্রধান হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১ জুন) দুপুর ১২টায় কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে।
সংবাদ সম্মেলনে ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি বিস্তারিতভাবে তুলে ধরা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ছাড়া বর্তমান রাজনৈতিক ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দিতে পারেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন তাঁর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের সদস্যরা।











