ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ছুটির সময়ও প্রধানমন্ত্রী সরকারি কার্যক্রম তদারকি করেছেন: অতিরিক্ত প্রেস সচিব

প্রকাশিত: 1 June 2026, 8:25 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ঈদের ছুটির পর আজ সোমবার প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বললেন, ঈদুল আজহার ছুটির সময়ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কার্যক্রম তদারকি করেছেন। একই সঙ্গে তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন।

আতিকুর রহমান রুমন বলেন, “দেশের মানুষ যখন ঈদের ছুটি উদযাপনে ব্যস্ত ছিলেন, তখন প্রধানমন্ত্রী ও তার টিম সরকারি দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন। ঈদের পরদিন প্রধানমন্ত্রী নিজেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। কোথাও অব্যবস্থাপনা বা গাফিলতি চোখে পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

 

‘সরকার দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারাও দিনরাত পরিশ্রম করছেন’-উল্লেখ করেন তিনি।

 

গণমাধ্যম প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব বলেন, “বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব এবং সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে কিছু ক্ষেত্রে অনলাইন প্লাটফর্মে যাচাইহীন তথ্য, বিভ্রান্তিকর ফটোকার্ড, খণ্ডিত বক্তব্য ও ভিডিও প্রচার করা হচ্ছে, যা ভুল বার্তা ছড়িয়ে সমাজে অস্থিরতা তৈরির সুযোগ সৃষ্টি করতে পারে।”

মন্তব্য করুন