নতুন লুকে নজর কাড়লেন অনন্যা পান্ডে

অনলাইন ডেস্ক:

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি নিজেই নিজের মেকআপ করছেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং ব্যাপক প্রশংসিত হয়েছে। ভিডিওতে তাকে লিপস্টিক ও মাস্কারা দিয়ে হালকা মেকআপ করতে দেখা যায়। ভিডিও পোস্টে তিনি লিখেছেন, “কখনও কখনও আমি নিজেই নিজের মেকআপ ভালোভাবে করতে পারি।”

২০১৯ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা অনন্যা পান্ডে প্রথমদিকে তার কাজ নিয়ে তেমন নজর কাড়তে পারেননি। তবে বর্তমানে তিনি অনেকটাই প্রতিষ্ঠিত। ‘কল মি বে’ সিরিজের জন্য বিশেষ প্রশংসা পেয়েছেন, যেখানে তার অভিনয় দেখে পরিচালক অনুরাগ কাশ্যপও প্রশংসা করেছেন।

এছাড়া, অনন্যা পান্ডে ‘পাতি পাত্নি অউর ওহ’, ‘লাইগার’, ‘গেহরাইয়াঁ’, ‘খো গায়ে হাম কাহাঁ’ এবং ‘সিটিআরএল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। তার প্রথম ওয়েব সিরিজ ‘কল মি বে’ দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

আগামীতে তাকে ‘চাঁদ মেরা দিল’ ছবিতে দেখা যাবে। এছাড়াও, অক্ষয় কুমার এবং আর মাধবন অভিনীত একটি ছবিতে তিনি প্রধান ভূমিকায় অভিনয় করবেন। ধর্মা প্রোডাকশন প্রযোজিত এই ছবিটি সি. শঙ্করণ নায়ারের জীবনের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরবে।

এছাড়াও, অনন্যা ‘কল মি বে’-এর দ্বিতীয় সিজনে বেলা চৌধুরীর চরিত্রে আবারও দর্শকদের সামনে আসবেন বলে খবর রয়েছে।