অনলাইন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা তার অভিনয় দক্ষতায় দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। একাধিক সফল নাটক উপহার দেওয়ার পাশাপাশি তিনি মডেলিং এবং ফ্যাশনেও বেশ আগ্রহী। সম্প্রতি তিনি এসব বিষয় নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলেন।
তিশা বলেন, “নিজের খুব বেশি যত্ন নিতে পারি না, কারণ প্রতিদিন শুটিং করি, এতে সানবার্নসহ নানা সমস্যা তৈরি হয়। তবে যেটুকু সৌন্দর্য আছে, তা আল্লাহ প্রদত্ত এবং হয়ত বাবা-মায়ের কারণে পেয়েছি।”
ফ্যাশন নিয়ে তিনি আরও বলেন, “আমার ফ্যাশন সেন্স ভালো, কারণ আমি ফ্যাশন নিয়ে অনেক চিন্তা করি।”
অবসর সময়ে তিশা ঘুমাতে ভালোবাসেন। তিনি বলেন, “যে দিন কাজ থাকে না, তখন আমি ভেকেশনে যাই না। যদি বাসায় থাকি বা একদিনের জন্য ফ্রি থাকি, তখন ঠিক করি, আমি সকাল সকাল ঘুম থেকে উঠব না।”
তবে এখন সৌন্দর্য ও স্টাইলের চেয়ে তার কাছে নিজের কাজের মূল্যায়ন বেশি গুরুত্বপূর্ণ। তিশার ভাষায়, “সুন্দর, পরী, স্মার্ট এসবের থেকে এখন আমার কাজের প্রতি মানুষের মতামত বেশি গুরুত্বপূর্ণ। যখন মানুষ বলে, ‘এটা ভালো হয়েছে’ বা ‘এটা ভালো হয়নি’, সেটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান।”











