ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

কুখ্যাত এরশাদ শিকদারের সহযোগী জয়নাল ২৭ বছর পর গ্রেপ্তার

প্রকাশিত: 27 September 2026, 8:21 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

খুলনার কুখ্যাত ও আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী এবং হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) দীর্ঘ ২৭ বছর পর গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ভারত ও কুয়েতে পরিচয় গোপন করে আত্মগোপনে থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়লেন তিনি।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় এসআরবি-৬ ও এসআরবি-৮-এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু।

 

গ্রেপ্তার জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় জয়নালের বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ দেওয়া হয়।

মন্তব্য করুন