মনীষ মালহোত্রার দীপাবলি পার্টিতে গোল্ডেন সিকুইন শাড়িতে নজর কাড়লেন কারিনা, সঙ্গী সাইফ
অনলাইন ডেস্ক:
বলিউডের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার জমকালো দীপাবলি পার্টিতে বসেছিল তারকাদের মেলা। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এই মহাতারকাদের সমাবেশে হাজির হয়েছিলেন বলিউডের অন্যতম পাওয়ার কাপল পতৌদি পরিবারের নবাব সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান। তাদের সঙ্গে ছিলেন বোন কারিশমা কাপুরও। সেদিনের সেই বর্ণিল পার্টিতে এই তারকা দম্পতি ছাড়াও উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক জনপ্রিয় তারকা।
বলিউডের ফ্যাশন আইকন বললে সবার প্রথমে যার নামটি মাথায় আসে, তিনি হলেন কারিনা কাপুর খান। তার অদম্য আত্মবিশ্বাস, প্রাণোচ্ছ্বল স্বভাব এবং অনন্য স্টাইল স্টেটমেন্ট সবসময়ই ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করে আসছে। এই পার্টি উপলক্ষে কারিনা বেছে নিয়েছিলেন একটি চোখধাঁধানো গোল্ডেন সিকুইন শাড়ি। শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন একেবারে ব্যাকলেস একটি ম্যাচিং ব্লাউজ। মেকআপের ক্ষেত্রে কারিনার সিগনেচার ব্ল্যাক স্মোকি আইজ, পিঙ্ক-ন্যুড শিমারি লিপস্টিক এবং গালের হালকা ব্লাশ-ব্রোঞ্জারের ছোঁয়া পুরো লুকে এক অন্য মাত্রা যোগ করেছিল।
স্বামী সাইফ আলি খান এবং আলোর উৎসবের জন্য এই ধরনের ঝলমলে ও শিমারি পোশাক অনেকের কাছেই একটু বেশি জাঁকজমকপূর্ণ বলে মনে হতে পারে, কিন্তু কারিনা কাপুর যে কোনো পোশাকেই নিজের ক্যারিশমা ফুটিয়ে তুলতে সমানভাবে সিদ্ধহস্ত।
মনীষ মালহোত্রার পার্টি উপলক্ষ্যে তাই তিনি বেছে নিয়েছিলেন চোখধাঁধানো একটি গোল্ডেন সিকুইন শাড়ি।
কারিনার ঠিক পাশেই একদম পারফেক্ট পার্টনারের মতো হাজির হয়েছিলেন অভিনেতা সাইফ আলি খান। পারফেক্ট পার্টনারের মতোই বৈচিত্র্যময় সাজে উপস্থিত ছিলেন এই নবাব। দীপাবলি উৎসব উপলক্ষ্যে তিনি বেছে নিয়েছিলেন একেবারে সাধারণ অথচ দারুণ স্টাইলিশ একটি লুক— নেভি ব্লু রঙের কুর্তা, সাদা পায়জামা, কমলা রঙের চশমা এবং ক্যাজুয়াল স্যান্ডেল।
