ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গাড়িতে হামলার অভিযোগ এনে ফেইসবুক লাইভে পরীমনি, গাড়ি অক্ষত পাওয়ায় তুলকালাম

প্রকাশিত: 9 November 2026, 2:04 pm আপডেট: 9 November 2026, 5:14 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

রাজধানীর গুলশানের মতো অভিজাত এলাকায় মাঝরাতে নিজের গাড়িতে হামলার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে হঠাৎ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এই দাবি করেন তিনি এবং পুরো ঘটনাটিকে অত্যন্ত পরিকল্পিত বলে উল্লেখ করেন অভিনেত্রী।

লাইভে এসে তিনি আরও অভিযোগ করেন যে, গুলশানে তার গাড়িতে সুনির্দিষ্ট ও পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন এই চিত্রনায়িকা।

পরী জানান, আকস্মিক এই ঘটনার পরপরই তিনি জরুরি সেবা নম্বরে ফোন করেন এবং খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। তবে ঘটনার শুরুতেই তিনি এই পরিস্থিতির জন্য সরাসরি সংবাদকর্মীদের দিকেই সন্দেহের আঙুল তোলেন।

অনুসন্ধানে জানা যায়, পরীমনির এমন লাইভ প্রচারের পর পরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিনেত্রীর গাড়িটি অত্যন্ত নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে। কিন্তু সেখানে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, গাড়িটিতে ভাঙচুরের কোনো দৃশ্যমান চিহ্ন বা আঘাতের ন্যূনতম কোনো আলামত খুঁজে পাওয়া যায়নি, বরং গাড়িটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় দেখতে পান উপস্থিত সবাই।

উপস্থিত সাংবাদিকদের অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছানোর পর পরীমনি প্রথমে তাদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শন করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিকেরা তখন তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন।

পরবর্তীতে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশি কঠোর প্রহরায় শেষ পর্যন্ত ঘটনাস্থল ত্যাগ করেন আলোচিত এই অভিনেত্রী।

মন্তব্য করুন