ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রকাশিত: 12 November 2026, 2:54 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ও অংশীজনদের ওপর ধারাবাহিকভাবে হামলার চেষ্টা চলছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গত বৃহস্পতিবার (১২ নদভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন এবং দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন।

ওই ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি।’ সবাইকে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’

পোস্টে তিনি আরও জোরালো দাবি করেন যে, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনও শক্তি না। দিল্লীর আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাই বিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতর নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিয়ে গভীর হতাশা প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘সরকার ও প্রশাসন জনগণকে কোনও নিরাপত্তা দিতে পারবে— এ আশা আর করি না। আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।’

তবে উদ্ভূত যেকোনও পরিস্থিতি সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে সাহসিকতার সঙ্গে মোকাবিলার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম পোস্টে উল্লেখ করেন, ‘বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করবো। ঐক্যবদ্ধভাবেই করবো, গণতান্ত্রিকভাবেই করবো।’

মন্তব্য করুন