ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বুকে ব্যথা নিয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

প্রকাশিত: 14 November 2026, 9:48 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

হঠাৎ বুকে ব্যথা অনুভূত হওয়ায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

১৪ নভেম্বর, শনিবার সকালে তাকে জরুরিভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে হৃদ্‌যন্ত্রের নানা জটিলতার কারণে মন্ত্রী কন্টিনেন্টাল হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা তার এনজিওগ্রামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। সবকিছু অনুকূলে থাকলে আগামী পরশু থেকেই তিনি তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে পুনরায় অংশ নেবেন।

হাসপাতালটির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, সকালে বুকে হঠাৎ ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। খ্যাতিমান হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং শারীরিকভাবে বেশ ভালো আছেন।

মন্তব্য করুন