বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ে প্রাথমিক দল ঘোষণা

অনলাইন ডেস্ক:

ভারতের বিপক্ষে আসন্ন এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ম্যাচ সামনে রেখে বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা প্রাথমিক দল ঘোষণা করেছেন। এই দলে নতুন মুখ হিসেবে পাঁচ জন খেলোয়াড় স্থান পেয়েছেন, যারা ঘরোয়া লিগে খেলেন। এছাড়া, বাংলাদেশী বংশোদ্ভূত হামজা চৌধুরীও আছেন দলে, যদিও শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার ক্যাম্পে যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

শেফিল্ড ইউনাইটেডের হামজা চৌধুরী ছাড়া, গোলরক্ষক সাকিব আল হাসান, ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত, মিডফিল্ডার ফাহামেদুল ইসলাম এবং দুই ফরোয়ার্ড আরিফ হোসেন ও আল আমিন নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন। এদিকে, চোট কাটিয়ে মাঠে ফিরতে পারেননি বিশ^নাথ ঘোষ, যার কারণে কাবরেরার প্রাথমিক দলে জায়গা হয়নি।

তবে জামাল ভূঁইয়া, যিনি লিগের প্রথম পর্বে খেলতে পারেননি চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে, তিনি দলের হয়ে দ্বিতীয় পর্বে মাঠে নামবেন। কাবরেরা তার প্রতি আস্থা রেখে তাকে দলে রেখেছেন।

বাংলাদেশের প্রাথমিক দলে মোট ৩৮ জন ফুটবলার জায়গা পেয়েছেন। ২১ ফেব্রুয়ারি থেকে তাদের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে, এবং ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ প্রাথমিক দল:
মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান শান্ত, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন রাহুল, রফিকুল ইসলাম, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেদুল ইসলাম।