ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মেসিকে জিততে সাহায্য করাটা সম্মানের : কাসেমিরো

প্রকাশিত: 21 November 2026, 6:26 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

মাঠে একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বী এখন একে অপরের পরম বন্ধু ও সতীর্থ। আন্তর্জাতিক আঙিকা ও ক্লাব ফুটবলে দীর্ঘদিন একে অপরের প্রতিপক্ষ হিসেবে লড়াই করার পর বর্তমানে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে খেলছেন রিয়াল মাদ্রিদের সাবেক ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন এই মহাতারকার সতীর্থ হয়ে মাঠ মাতানোকে ‘সম্মানের’ বিষয় বলে আখ্যায়িত করেছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

বর্ণাঢ্য ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার মর্যাদাপূর্ণ ‘এল ক্লাসিকো’ লড়াই এবং ব্রাজিল-আর্জেন্টিনার সাড়াজাগানো আন্তর্জাতিক ম্যাচে নিয়মিতই একে অপরের মুখোমুখি হয়েছেন এই দুই তারকা। বর্তমানে আমেরিকার ক্লাব মায়ামিতে একই জার্সিতে খেলে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল জাদুকরকে আরও ট্রফি ও শিরোপা জেতাতে অবদান রাখার সুযোগটি দারুণভাবে উপভোগ করছেন কাসেমিরো।

‘থ্রু লাইনস’ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের এই চমৎকার রূপান্তর নিয়ে কথা বলেন কাসেমিরো। তিনি জানান, অতীতে মেসির বিরুদ্ধে খেলতে গিয়ে তাকে কতটা বেগ পোহাতে হয়েছে। সাক্ষাৎকারে কাসেমিরো বলেন, ‘তাঁর কারণে আমাকে অনেক ভুগতে হয়েছে, অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। আর এখন আমি তাঁর পাশে আছি, তাঁর সাথে খেলাটা উপভোগ করাটা সত্যিই আনন্দের। আমার জন্য তাঁর পাশে খেলা এবং তাঁকে জয়ের ধারায় থাকতে সাহায্য করাটা অনেক সম্মানের।’

মাঠের এই সফল জুটি এরই মধ্যে নিজেদের সাফল্যের মুকুটে নতুন এক সোনালী ডানা যোগ করেছে। তারা যৌথভাবে জয় করেছে ২০২৬ সালের ‘ক্যাম্পিওনেস কাপ’। এই টুর্নামেন্টের ফাইনালে ক্রুজ আজুলের বিপক্ষে দলের ২-০ গোলের জয় পাওয়া ম্যাচে মেসি নিজে যেমন জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন, তেমনই কাসেমিরোর করা গোলটিতেও দারুণ এক অ্যাসিস্ট করে অবদান রেখেছিলেন।

মেসি ও কাসেমিরোর নজর এখন আরও একটি নতুন সাফল্যের দিকে, যেখানে তাদের মূল লক্ষ্য আরেকটি এমএলএস কাপ ঘরে তোলা। লিওনেল মেসিকে বিশ্ব ফুটবলের ‘সেরা’ খেলোয়াড় হিসেবে অবিহিত করে কাসেমিরো আরও যোগ করেন, ‘তার পাশে খেললে মাঠে সবকিছুই অনেক সহজ হয়ে যায়।’

মন্তব্য করুন