ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের সভা আজ, প্রস্তাব দেবে মালিকপক্ষ

প্রকাশিত: 23 November 2026, 12:55 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে সোমবার বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে স্থগিত হওয়া তৃতীয় সভাটি শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সভায় মালিকপক্ষের প্রতিনিধি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে লিখিত প্রস্তাব জমা দেবেন। মালিকপক্ষের সূত্রের বরাতে জানা গেছে, ন্যূনতম মাসিক মজুরি ১১৫ ডলার বা প্রায় ১৪ হাজার ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ। বর্তমান ১২ হাজার ৫০০ টাকার তুলনায় এটি ১ হাজার ৮০০ টাকা বেশি।

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। চারটি গ্রেডে মজুরি নির্ধারণের দাবি জানিয়ে শ্রমিকপক্ষ প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা প্রস্তাব করে। নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়।

২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

সভা চলাকালে সকালে শ্রম ভবনের সামনে দুটি শ্রমিক সংগঠনের ব্যানারে মানববন্ধন করেন শ্রমিকেরা। তাঁরা ৩২ হাজার টাকা মজুরির দাবিতে অনড় থাকার কথা জানান।

মন্তব্য করুন