ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা

প্রকাশিত: 23 November 2026, 12:55 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। গত সেপ্টেম্বর শেষে বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি। সোমবার বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা, যা এসব ব্যাংকের মোট ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশ। বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণ ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা (৩২ দশমিক ০২ শতাংশ), বিদেশি ব্যাংকে ৩ হাজার ৯১৫ কোটি টাকা (৫ দশমিক ৯২ শতাংশ) এবং বিশেষায়িত ব্যাংকে ১৮ হাজার ৩০৩ কোটি টাকা (৩৯ দশমিক ৫১ শতাংশ)।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ভালো উদ্যোক্তাদের দেওয়া নীতি সহায়তা অনুমোদনে সময় লাগায় খেলাপি ঋণ এখনই কমছে না।

মন্তব্য করুন