ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রাইজিং স্টারস: শ্রীলঙ্কা ‘এ’-র কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ ‘এ’

প্রকাশিত: 23 November 2026, 9:18 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

উড়ন্ত সূচনার পরও মিডল অর্ডারের ব্যর্থতায় রাইজিং স্টারস এশিয়া কাপে বড় হার দেখল বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলঙ্কা ‘এ’-র কাছে ৭ উইকেটে হেরেছে সাইফ হাসানের দল।

দোহার ওয়েস্ট এন্ড পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৪২ দশমিক ৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা মাত্র ২১ দশমিক ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে জয় নিশ্চিত করে।

উদ্বোধনী জুটিতে ৫৫ রান যোগ করেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। ইমন ২৯ বলে ৩২ ও সাইফ ৩৬ বলে ২৮ রান করেন। কিন্তু এরপরই ধস নামে। আফিফ হোসেন শূন্য রানে ও সাব্বির রহমান ৩ রানে ফেরেন। ইফতেখার হোসেন ইফতির ৩১, শাহাদাত হোসেন দিপুর ১৩, রিজওয়ানের ১৫ ও বাসিরের ১০ রানের ইনিংস আর বড় সংগ্রহ এনে দিতে পারেনি। মাঝের ওভারগুলোতে টানা ১৩১ বল কোনো বাউন্ডারি পায়নি বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে রবিন্দু ফার্নান্দো ৪টি উইকেট নেন। ওয়ানুজা সাহান নেন ৩টি, বিজয়কান্ত ভিয়াসকান্ত ২টি ও দুলাজ সামুদিথা ১টি।

গ্রুপ ‘এ’-তে এটা বাংলাদেশ ‘এ’ দলের তৃতীয় ম্যাচ। এর আগে হংকংয়ের বিপক্ষে ৮ উইকেটে জিতেছিল দল।

মন্তব্য করুন