লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার
অনলাইন ডেস্ক:
ঢাকার লালমাটিয়া থেকে সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারের পর আজিজুল ইসলামকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানায়, যশোরে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সম্প্রতি রাজধানীতে নাশকতার ঘটনায় তাঁর জড়িত থাকার সন্দেহ রয়েছে।
আজিজুল ইসলামের বয়স ৩৩ বছর। তিনি দ্বাদশ জাতীয় সংসদের সবচেয়ে কম বয়সী সদস্য ছিলেন। ২০২৪ সালের নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।
মন্তব্য করুন
