ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা কে এস এম মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

প্রকাশিত: 24 November 2026, 4:37 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার মোস্তাফিজুর রহমানের বাবার নাম সৈয়দ জামান খন্দকার এবং তার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশের প্রতিবেদনে তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়েছে। এছাড়া সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে কেবল দেশের ভেতরে নাশকতায় অর্থায়নই নয়, বরং বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণেরও গুরুতর অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেওয়া আওয়ামী, লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশব্যাপী সহিংস তাণ্ডব চালায় দলটির নেতাকর্মীরা। এই নাশকতার সঙ্গে জড়িত ও অর্থায়নকারী সন্দেহভাজনদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন