ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বিজিবির মোতায়েন আরও বাড়ল: ৮ জেলায় ১০১ প্লাটুন, গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন

প্রকাশিত: 24 November 2026, 12:04 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৮ জেলায় বিজিবির মোতায়েন আরও বাড়ানো হয়েছে। মঙ্গলবার ১০১ প্লাটুন মোতায়েনের কথা জানিয়েছে বিজিবি, আর গোপালগঞ্জে রয়েছে দুই ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সোমবার ৯৮ প্লাটুন মোতায়েনের কথা জানিয়েছিল বিজিবি। একদিনের ব্যবধানে প্লাটুনের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১-এ। একটি প্লাটুনে ২০ থেকে ৩০ জন সদস্য থাকেন, আর একটি ব্যাটালিয়নে থাকে ২৭ থেকে ৩০টি প্লাটুন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে লাইভ ভিডিও ফুটেজ দেখে সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

মন্তব্য করুন