রাষ্ট্রদূত পদ থেকে তিন সেনা কর্মকর্তা প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক:
মেজর জেনারেল পদমর্যাদার তিনজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করে নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রত্যাহার হওয়া এই তিন সেনা কর্মকর্তা হলেন— মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক ও মো. জাহাংগীর আলম।
তাদের পুনরায় সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর আগে তাদের প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
মন্তব্য করুন
