ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বোমা তৈরির সময় বিস্ফোরণে সাবেক এমপির পিএস নিহত

প্রকাশিত: 25 November 2026, 6:54 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম টমাস (৩৫)। তিনি শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর টোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ কৃষকলীগের একজন নেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী দেখে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন একজন ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছেন এবং আশেপাশে বোমা তৈরির সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ককটেল তৈরির সরঞ্জাম আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন