ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল

প্রকাশিত: 25 November 2026, 4:13 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ শেষে দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লক্ষ ২৯ হাজার ৭৪৯ জনে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রক্রিয়ায় নতুন করে যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন ভোটার।

ভোটারদের লিঙ্গভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে আখতার আহমেদ জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন। তিনি আরও জানান, হালনাগাদকৃত এই ভোটার তালিকা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকারের সকল নির্বাচনে ব্যবহৃত হবে।

মন্তব্য করুন