শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে আসলেও তিনি আর আগের মতো থাকতে পারবেন না, বরং তাকে নিয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হবে—এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সে ডিসেম্বরে আসবে না, আর এলেও তা কার্যকর হবে না। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হবে, অথবা রাখা হবে কড়া নজরদারীতে।
শেখ হাসিনাকে নিয়ে ভারত বর্তমানে বিপদে রয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, হাসিনাকে নিয়ে কী করা উচিত বা অনুচিত, তা নিয়ে তারাও এক ধরণের অস্বস্তির মধ্যে রয়েছে। তারা এই জঘন্য পাগল ও সন্ত্রাসীকে আশ্রয় দিয়ে অপ্রয়োজনীয়ভাবে নানা বিরক্তি তৈরি করছে। ফলে তারাও এর চ্যালেঞ্জ ও অসুবিধা পরিষ্কারভাবে অনুভব করছে।
বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে একটি কাল্পনিক উদাহরণ দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর পর যদি দেখা যায় তিনি সেখানে এমন আচরণ করছেন এবং উল্টাপাল্টা কথা বলছেন যে তাকে বের করাও যাচ্ছে না, আবার তার আচরণ সহ্যও করা কষ্টকর—তাহলে বিষয়টি অত্যন্ত বিরক্তিকর সমস্যায় পরিণত হয়।
প্রত্যর্পণের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিয়ে দুই দেশের মধ্যে চলমান আলোচনার বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির জানান যে, বাংলাদেশ ইতিমধ্যেই তাদের আনুষ্ঠানিক অনুরোধ ভারত সরকারের কাছে জানিয়েছে।
