অনলাইন ডেস্ক:
আগামী ১৭ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান বিচারপতির সঙ্গে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাৎটি আগামী সোমবার বিকাল ৪টা ৪৫ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে।











