ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে

প্রকাশিত: 29 November 2026, 6:22 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দেশে এ বছর এইডস রোগীর সংখ্যা বেড়ে ১৯ হাজার ৮৪৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে এইডস রোগীর সংখ্যা ১৯ হাজার ৮৪৩। গত বছরের তুলনায় এ বছর ২২ শতাংশ রোগী বেড়েছে এবং বিশেষ করে প্রবাসীদের মধ্যে এই রোগটি বেশি বাড়ছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও জানান, বর্তমানে দেশের ৮৭ শতাংশ এইডস রোগী নিয়মিত চিকিৎসার আওতায় রয়েছে।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, এইডস নিয়ে দেশে আতঙ্কের কোনো কারণ নেই, তবে সবাইকে এ বিষয়ে সাবধান থাকতে হবে। ভয় ও লজ্জা এড়িয়ে দ্রুত চিকিৎসার আওতায় আসার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, ইউএসএইড-এর ফান্ড বন্ধ হয়ে গেলেও সরকারের নিজস্ব থোক বরাদ্দের মাধ্যমেই এই কার্যক্রম সচল রাখা হয়েছে।

সরকারের নিজস্ব উদ্যোগে ইতোমধ্যে সাড়ে ২৬ লাখ মানুষকে এইডস পরীক্ষা করা হয়েছে। যদিও বর্তমানে ২০টি জেলায় এই পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে, তবে সরকার খুব শীঘ্রই সারা দেশে এটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

মন্তব্য করুন